ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 125

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তেহরানও বিষয়টি ভালোভাবে জানে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলমান পরিস্থিতির খুব শিগগিরই একটি সমাপ্তি হতে পারে।

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ দেবে না।

আরও পড়ুন  ৩ শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে চায় ইরান

ইরান ও ভেনেজুয়েলা প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এসব বিষয়ে তার প্রশাসনের পদক্ষেপ বিশ্ব কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ।

ভেনেজুয়েলা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, দেশটি থেকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ তেল নিয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলা থেকে পাওয়া তেল ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়ের তুলনায় প্রায় ২৫ গুণ বেশি অর্থমূল্য এনে দিয়েছে।

ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পেন্টাগন-এর তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষকের মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

আপডেট সময় ১১:৫৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তেহরানও বিষয়টি ভালোভাবে জানে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলমান পরিস্থিতির খুব শিগগিরই একটি সমাপ্তি হতে পারে।

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ দেবে না।

আরও পড়ুন  শান্তি চুক্তির আলোচনার মাঝেই ইরানি ট্যাঙ্কারে মার্কিন যুদ্ধবিমানের গোলাবর্ষণ