ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

যুদ্ধ বন্ধে ইরানের সংশোধিত প্রস্তাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 68

ছবি: সংগৃহীত

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে এবং ওয়াশিংটনের প্রতি বিশ্বাস অর্জনের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের পাঠানো এই নতুন সংশোধিত প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানো।

আরও পড়ুন  হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা অভিযান

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স উল্লেখ করেছে, ইরানের এই নতুন শান্তি প্রস্তাবের শর্তগুলো তাদের আগের প্রস্তাবগুলোর সাথে বেশ সঙ্গতিপূর্ণ হলেও এবার কিছু বিষয়ে ওয়াশিংটন নমনীয় অবস্থান দেখিয়েছে, যদিও কিছু প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করা হয়েছে।

বর্তমানে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন। মঙ্গলবার (১৯ মে) তার তেহরান সফরের মেয়াদ টানা তৃতীয় দিনের মতো বাড়ানো হয়েছে এবং তার এই ঝটিকা সফরের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে এই শান্তি প্রস্তাবের খবরটি সামনে এলো।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সংশোধিত প্রস্তাবে ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে সম্মতি প্রকাশ করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে হবে।

তবে তেহরান সেই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে, ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নয়, বরং নির্দিষ্ট শর্ত মেনে রাশিয়ার কাছে পাঠানো হবে।

এ ছাড়া ইরান তাদের নতুন প্রস্তাবে উল্লেখ করেছে, তারা একটি দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে প্রস্তুত, তবে এই কার্যক্রম তারা স্থায়ীভাবে পুরোপুরি বন্ধ করবে না।

বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম স্থায়ীভাবে এবং সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।

সংশোধিত এই প্রস্তাবে ইরান আরও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে না; এর পরিবর্তে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওয়াশিংটনকে বড় ধরনের অর্থনৈতিক ছাড় দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধ বন্ধে ইরানের সংশোধিত প্রস্তাব

আপডেট সময় ০৯:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে এবং ওয়াশিংটনের প্রতি বিশ্বাস অর্জনের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের পাঠানো এই নতুন সংশোধিত প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানো।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ৪ ক্রিকেটারের ভিসা দেয়নি ভারত