ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 473

ছবি: সংগৃহীত

সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানি নিশ্চিত করেছেন যে, সাময়িক সময়ের জন্য আল-শারা সরকার গঠনের দায়িত্ব পালন করবেন। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তিনিই দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আল-শারা গত মাসে আকস্মিক আক্রমণের মাধ্যমে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন। আসাদ সরকারের পতনের পর এইচটিএস কার্যত দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে এই সরকার পরিচালিত হবে।

আরও পড়ুন  ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানি জানিয়েছেন, দেশটির সব সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত করা হয়েছে এবং তাদের সদস্যদের নতুন রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আসাদ সরকারের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও শাসক দল বাথ পার্টিকেও বিলুপ্ত করা হয়েছে।

দামেস্কে অনুষ্ঠিত এক বৈঠকে অন্তর্বর্তী সরকার এসব পরিবর্তনের ঘোষণা দেয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

আল-শারা জানিয়েছেন, তারা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পরিকল্পনা করছেন এবং আগামী চার বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি, একটি একীভূত সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কীভাবে বিভিন্ন পক্ষকে একত্র করবে, তা এখনো স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

আপডেট সময় ১০:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানি নিশ্চিত করেছেন যে, সাময়িক সময়ের জন্য আল-শারা সরকার গঠনের দায়িত্ব পালন করবেন। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তিনিই দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আল-শারা গত মাসে আকস্মিক আক্রমণের মাধ্যমে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন। আসাদ সরকারের পতনের পর এইচটিএস কার্যত দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে এই সরকার পরিচালিত হবে।

আরও পড়ুন  ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন