ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
রাশিয়া ইউক্রেন যুদ্ধ

পশ্চিমা সহায়তা বন্ধ হলে দুই মাসেই শেষ ইউক্রেন যুদ্ধ: ভ্লাদিমির পুতিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করে, তাহলে দুই মাসের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এদিন ইউক্রেনের সামরিক ঘাঁটি ও বাহিনীর ওপর ব্যাপক হামলা চালায় রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি অংশ দখলে নিয়েছে। অন্যদিকে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অন্তত আড়াইশ’ সেনা হতাহত হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও।

আরও পড়ুন  ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি: ট্রাম্প-পুতিন আলোচনায় অনেক বিষয়ে একমত

রুশ প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে বলেন, “রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে রাজি, তবে জেলেনস্কির সঙ্গে নয়। কারণ তিনি অবৈধ শাসক।”

এরই মধ্যে নতুন সংকট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। সম্প্রতি শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যার ফলে আগামী ৯০ দিন বিশ্বের সব দেশে অর্থ সহায়তা স্থগিত থাকবে। এর ফলে ইউক্রেনও অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনায় বসবো।”

বিশ্লেষকদের মতে, পশ্চিমা সহায়তা অব্যাহত থাকলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, আর সহায়তা বন্ধ হলে রাশিয়ার দাবি মতো দ্রুতই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। তবে আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন, বাস্তবতা এতটা সরল নয়, এবং যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে বৈশ্বিক ভূরাজনীতির ওপর।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া ইউক্রেন যুদ্ধ

পশ্চিমা সহায়তা বন্ধ হলে দুই মাসেই শেষ ইউক্রেন যুদ্ধ: ভ্লাদিমির পুতিন

আপডেট সময় ০৭:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করে, তাহলে দুই মাসের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এদিন ইউক্রেনের সামরিক ঘাঁটি ও বাহিনীর ওপর ব্যাপক হামলা চালায় রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি অংশ দখলে নিয়েছে। অন্যদিকে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অন্তত আড়াইশ’ সেনা হতাহত হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও।

আরও পড়ুন  মস্কো-কিয়েভ যুদ্ধবিরতি: ট্রাম্প-পুতিন শীঘ্রই আলোচনায় বসছেন