ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

পারস্য উপসাগরে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে সোমবার সকাল থেকে মার্কিন সেনাবাহিনী পরিচালিত ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের বিতর্কিত সামরিক অভিযানটি স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল’ আখ্যা দিয়ে কড়া প্রতিরোধের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পিছু হঠল ওয়াশিংটন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এই বড় ঘোষণা দেন। তার দাবি, তেহরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার প্রেক্ষিতেই এই সামরিক অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পাকিস্তানসহ কয়েকটি বন্ধু রাষ্ট্রের মধ্যস্থতা ও অনুরোধ এবং ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রবল সম্ভাবনার কথা মাথায় রেখে ট্রাম্প এই ছাড় দিলেন।

আরও পড়ুন  গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

তবে অভিযান স্থগিত করলেও তেহরানের ওপর চাপ বজায় রাখার কৌশল থেকে সরেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই পুরোপুরি কার্যকর থাকবে। মূলত প্রস্তাবিত চুক্তিটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কি না এবং তাতে স্বাক্ষর করা সম্ভব হয় কি না, তা যাচাই করতেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সোমবার সকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এই বিশেষ অভিযান শুরু হলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের দামামা বেজে ওঠে। ইরান তাৎক্ষণিকভাবে এর পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিলে বিশ্ববাজারে তেলের দামসহ ভূ-রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠে।

শেষ পর্যন্ত ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে অঞ্চলটিতে সাময়িক স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

পারস্য উপসাগরে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

আপডেট সময় ০৯:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

হরমুজ প্রণালিতে সোমবার সকাল থেকে মার্কিন সেনাবাহিনী পরিচালিত ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের বিতর্কিত সামরিক অভিযানটি স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল’ আখ্যা দিয়ে কড়া প্রতিরোধের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পিছু হঠল ওয়াশিংটন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এই বড় ঘোষণা দেন। তার দাবি, তেহরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার প্রেক্ষিতেই এই সামরিক অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পাকিস্তানসহ কয়েকটি বন্ধু রাষ্ট্রের মধ্যস্থতা ও অনুরোধ এবং ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রবল সম্ভাবনার কথা মাথায় রেখে ট্রাম্প এই ছাড় দিলেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে শক্ত প্রতিরোধ দিচ্ছে ইরান