ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

গাজার ধ্বংসাবশেষ অপসারণে সময় লাগতে পারে সাত বছর: জাতিসংঘ কর্মকর্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 115

ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত আট হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে রয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবরটি জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং ইসরায়েলি দৈনিক হারেৎজ।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার মতে, দুই বছরব্যাপী যুদ্ধের পর গাজায় থাকা ধ্বংসাবশেষের এক শতাংশেরও কম এখন পর্যন্ত অপসারণ করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। পুরো গাজার ধ্বংসাবশেষ অপসারণ করতে সাত বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

আরও পড়ুন  গাজা হত্যাযজ্ঞে ক্ষুব্ধ ইতালিয়ানরা, রোমে ১৮ এপ্রিল মহাসমাবেশের ডাক

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে জানা যায়, উপত্যকার বিভিন্ন স্থানে ধসে পড়া ভবনের নিচে হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে এবং পরিবারগুলো তাদের স্বজনদের মরদেহ উদ্ধার ও দাফনের জন্য অপেক্ষার প্রহর গুনছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছরের এই হামলায় ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৭২ হাজার জন। এছাড়া ইসরায়েলি হামলায় গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই ধ্বংসস্তূপ সরিয়ে গাজা পুনর্গঠন করতে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

নিউজটি শেয়ার করুন

গাজার ধ্বংসাবশেষ অপসারণে সময় লাগতে পারে সাত বছর: জাতিসংঘ কর্মকর্তা

আপডেট সময় ১১:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত আট হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে রয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবরটি জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং ইসরায়েলি দৈনিক হারেৎজ।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার মতে, দুই বছরব্যাপী যুদ্ধের পর গাজায় থাকা ধ্বংসাবশেষের এক শতাংশেরও কম এখন পর্যন্ত অপসারণ করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। পুরো গাজার ধ্বংসাবশেষ অপসারণ করতে সাত বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

আরও পড়ুন  গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তা করতে হবে: ইসরাইলি মন্ত্রী