ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

কুয়েত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন মার্কিন চুক্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 231

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার (১ মে) মধ্যপ্রাচ্যের চার মিত্র দেশ—ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট ৮.৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি ও যুদ্ধবিরতির মধ্যেই এই ঘোষণা এলো।

শুক্রবার পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় জানানো হয়, বিভিন্ন দেশের জন্য অনুমোদনকৃত সামরিক সরঞ্জামের তালিকা নিম্নরূপ:
কাতার: ৪.০১ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সেবা এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেমস (এপিকিউডব্লিউএস)।
কুয়েত: ২.৫ বিলিয়ন ডলারের সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম।
ইসরায়েল: ৯৯২.৪ মিলিয়ন ডলারের এপিকিউডব্লিউএস।
সংযুক্ত আরব আমিরাত: ১৪৭.৬ মিলিয়ন ডলারের এপিকিউডব্লিউএস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, কাতার, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে এপিকিউডব্লিউএস সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বিএই সিস্টেমস। অন্যদিকে, কুয়েতের সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম এবং কাতারের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে আরটিএক্স ও লকহিড মার্টিন। এছাড়া কুয়েতের এই চুক্তিতে নর্থরপ গ্রুম্যানও অন্যতম প্রধান ঠিকাদার হিসেবে যুক্ত রয়েছে।

আরও পড়ুন  ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ভেনেজুয়েলার

নিউজটি শেয়ার করুন

কুয়েত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন মার্কিন চুক্তি

আপডেট সময় ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার (১ মে) মধ্যপ্রাচ্যের চার মিত্র দেশ—ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট ৮.৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি ও যুদ্ধবিরতির মধ্যেই এই ঘোষণা এলো।

শুক্রবার পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় জানানো হয়, বিভিন্ন দেশের জন্য অনুমোদনকৃত সামরিক সরঞ্জামের তালিকা নিম্নরূপ:
কাতার: ৪.০১ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সেবা এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেমস (এপিকিউডব্লিউএস)।
কুয়েত: ২.৫ বিলিয়ন ডলারের সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম।
ইসরায়েল: ৯৯২.৪ মিলিয়ন ডলারের এপিকিউডব্লিউএস।
সংযুক্ত আরব আমিরাত: ১৪৭.৬ মিলিয়ন ডলারের এপিকিউডব্লিউএস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, কাতার, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে এপিকিউডব্লিউএস সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বিএই সিস্টেমস। অন্যদিকে, কুয়েতের সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম এবং কাতারের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে আরটিএক্স ও লকহিড মার্টিন। এছাড়া কুয়েতের এই চুক্তিতে নর্থরপ গ্রুম্যানও অন্যতম প্রধান ঠিকাদার হিসেবে যুক্ত রয়েছে।

আরও পড়ুন  গাজার ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত ২৭