ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 111

ছবি: সংগৃহীত

যুদ্ধবিগ্রহে বিপর্যস্ত ইরানের আহত জনগণের চিকিৎসায় জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব সামগ্রী ইরানে পাঠানো হচ্ছে। এর আগে গত ৬ এপ্রিল মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে আহতদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে ওষুধ ও সরঞ্জাম ক্রয়ের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সহায়তা সামগ্রী হস্তান্তরের সময় পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে অবস্থান করে। আমরা আশা করি, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।”

আরও পড়ুন  এপ্রিলে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার

সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই দ্রুত ও মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এই সহায়তা। কঠিন সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের মানুষের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৪:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যুদ্ধবিগ্রহে বিপর্যস্ত ইরানের আহত জনগণের চিকিৎসায় জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব সামগ্রী ইরানে পাঠানো হচ্ছে। এর আগে গত ৬ এপ্রিল মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে আহতদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে ওষুধ ও সরঞ্জাম ক্রয়ের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সহায়তা সামগ্রী হস্তান্তরের সময় পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে অবস্থান করে। আমরা আশা করি, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।”

আরও পড়ুন  বাংলাদেশে কার্যক্রম শুরু করলো স্টারলিংক, উচ্চগতির ইন্টারনেট সেবার পথে নতুন অগ্রযাত্রা