ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের নীতিমালায় পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 400

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো প্রবাসী ব্যক্তি বা বিদেশি প্রতিষ্ঠান যদি ১০ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে চায়, তবে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, যে কোম্পানিতে বিদেশি বিনিয়োগ হবে, সেই কোম্পানির প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে অনুমোদিত ডিলারকে ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট বিভাগে জমা দিতে হবে।

আরও পড়ুন  শাবিপ্রবির আধুনিকায়নে ২৫৩ কোটি টাকার প্রকল্প পাস

প্রধান নির্দেশনাগুলো:

১. বিদেশি বিনিয়োগের অর্থ দেশে প্রবেশ নিশ্চিত হওয়ার পরেই শেয়ার কেনার অনুমোদন দেওয়া হবে।

২. বিনিয়োগকারীর নামে ইস্যুকৃত শেয়ারের সব আর্থিক লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে।

৩. প্রাপ্ত অর্থ কেবল নির্দিষ্ট কোম্পানির ইকুইটি বিনিয়োগ বা শেয়ার কেনার জন্য ব্যবহৃত হচ্ছে কি না, তা যাচাই করবে অনুমোদিত ডিলার।

৪. বিনিয়োগ সংশ্লিষ্ট নগদীকরণ সনদ (ইনক্যাশমেন্ট সার্টিফিকেট) সংরক্ষণ বাধ্যতামূলক।

৫. জমা দেওয়া নথিতে বিনিয়োগকারীর দেশ এবং অর্থের উৎস স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

১০ লাখ টাকার বেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনুমোদিত ডিলারদের তা অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের নীতিমালায় পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০৩:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো প্রবাসী ব্যক্তি বা বিদেশি প্রতিষ্ঠান যদি ১০ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে চায়, তবে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, যে কোম্পানিতে বিদেশি বিনিয়োগ হবে, সেই কোম্পানির প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে অনুমোদিত ডিলারকে ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট বিভাগে জমা দিতে হবে।

আরও পড়ুন  টেক্সটাইল খাতের করুণ বাস্তবতা: বন্ধ হচ্ছে কারখানা, বিনিয়োগে ধস