ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ: দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 199

ছবি সংগৃহীত

পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আর্লে বার্ক-শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাইকেল মার্ফি’ ও ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ ইরানি উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়।

ইরান এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের একটি ‘ব্যর্থ প্রচারমূলক সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন  ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৬১ ছাড়ালো, দেশজুড়ে জরুরি অবস্থা জারি

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাহাজ দুটি প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানের উপকূলীয় বাহিনী তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তু (টার্গেট) করে এবং ড্রোন মোতায়েন করে নিবিড় নজরদারি শুরু করে।
একটি সামরিক সূত্রের বরাতে জানানো হয়েছে, জাহাজ দুটি ‘সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে’ ছিল। ইরানি বাহিনী পথ পরিবর্তনের জন্য ৩০ মিনিট সময় দিলে মার্কিন জাহাজগুলো দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

ইরানের দাবি, মার্কিন নৌবাহিনী শনাক্তকরণ এড়াতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ রাখার মতো পদক্ষেপ নিলেও ইরানের রাডার ব্যবস্থা পুরো সময় তাদের ট্র্যাক করতে সক্ষম হয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে যেকোনো উস্কানিমূলক গোপন অভিযান অকার্যকর করে দেওয়া হবে। পিছু হটার ঘটনার একটি ভিডিও প্রকাশের কথাও জানিয়েছে তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই এই ঘটনাটি ঘটায় মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ: দাবি ইরানের

আপডেট সময় ০৫:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আর্লে বার্ক-শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাইকেল মার্ফি’ ও ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ ইরানি উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়।

ইরান এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের একটি ‘ব্যর্থ প্রচারমূলক সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন  হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি