ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর এলিফেন্ট রোডে আবাসিক ভবনে আগুন দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা

‘’আমি পশ্চিমাদের পাত্তা দেই না’’, সপ্তম দফায় বেলারুশের প্রেসিডেন্ট হলেন লুকাশেঙ্কো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 215

আলেকজান্ডার লুকাশেঙ্কো আবারও বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার দেশটির নির্বাচনী কমিশন তার ধারাবাহিক সপ্তম মেয়াদের বিজয় ঘোষণা করেছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তিনি ৮৬.৮ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

তবে লুকাশেঙ্কোর শাসনামলের আগের নির্বাচনগুলোর মতো এবারের নির্বাচনও ছিল ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দু। নির্বাচনে অংশ নেওয়া চার প্রতিদ্বন্দ্বীর সবাই তার অনুগত বলে পরিচিত, যারা তার ৩১ বছরের শাসনকে প্রকাশ্যে সমর্থন করে আসছেন। এই পরিস্থিতিতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশি-বিদেশি বিভিন্ন মহল।

আরও পড়ুন  বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ: ইউরোপ-আমেরিকা বিভক্তির সঙ্কেত

জয়ের পর এক দীর্ঘ সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমি সবসময় প্রস্তুত, কিন্তু তারা তা চায় না। আমাদের কি তবে তাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে?”

১৯৯৪ সাল থেকে টানা প্রতিটি নির্বাচনে বিজয়ী লুকাশেঙ্কো পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনার মুখে থেকেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো প্রভাবশালী নেতাদের সমর্থন পেয়ে আসছেন। পুতিন তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই বিজয় বেলারুশের জনগণের আস্থা এবং আপনার নেতৃত্বের প্রতি সমর্থনের প্রমাণ।”

পশ্চিমা দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো যেখানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে লুকাশেঙ্কোর এই বিজয় তার ক্ষমতার মজবুত অবস্থান এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

‘’আমি পশ্চিমাদের পাত্তা দেই না’’, সপ্তম দফায় বেলারুশের প্রেসিডেন্ট হলেন লুকাশেঙ্কো

আপডেট সময় ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫