ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

র‍্যাব বিলুপ্তির সুপারিশ করল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 415

ছবি সংগৃহীত

মানবাধিকার সুরক্ষায় ব্যর্থতার দায় মাথায় নিয়েই গত ৫ আগস্ট বিদায় নেয় শেখ হাসিনা সরকার। সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতের করণীয় নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার প্রকাশিত ‘আফটার দ্য মুনসুন রেভল্যুশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক ৫০ পৃষ্ঠার প্রতিবেদনটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের ওপর জোর দিয়েছে। বিশেষ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-কে “ডেথ স্কোয়াড” হিসেবে আখ্যায়িত করে এর বিলুপ্তির দাবি জানানো হয়েছে। প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, র‍্যাবের কর্মকর্তাদের ভবিষ্যতে যেন গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে জড়িত না হতে হয়, সে জন্য বিশেষ মানবাধিকার প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন  র‌্যাব এর নতুন নাম এসআরবি প্রস্তাব

এইচআরডব্লিউ-এর জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, “অন্তর্বর্তী সরকারের উচিত টেকসই কাঠামোগত সংস্কারের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা গ্রহণ করা। অতীতের অপব্যবহার যেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে নজর দিতে হবে।”

প্রতিবেদনটিতে বিরুদ্ধমত দমনে ব্যবহৃত বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রশাসন, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে।

এদিকে দেশের নির্বাচন ব্যবস্থা, সংবিধান, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশের সংস্কার বিষয়ে গঠিত বিশেষ কমিশনের সুপারিশ ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে জমা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্তির সুপারিশ করল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ

আপডেট সময় ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

মানবাধিকার সুরক্ষায় ব্যর্থতার দায় মাথায় নিয়েই গত ৫ আগস্ট বিদায় নেয় শেখ হাসিনা সরকার। সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতের করণীয় নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার প্রকাশিত ‘আফটার দ্য মুনসুন রেভল্যুশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক ৫০ পৃষ্ঠার প্রতিবেদনটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের ওপর জোর দিয়েছে। বিশেষ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-কে “ডেথ স্কোয়াড” হিসেবে আখ্যায়িত করে এর বিলুপ্তির দাবি জানানো হয়েছে। প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, র‍্যাবের কর্মকর্তাদের ভবিষ্যতে যেন গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে জড়িত না হতে হয়, সে জন্য বিশেষ মানবাধিকার প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন  ২৩ জুনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় নয়: র‍্যাব