ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল
আন্তর্জাতিক

কানাডা-মার্কিন সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় নতুন প্রসেসিং সেন্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 427

ছবি সংগৃহীত

কানাডার কুইবেকে মার্কিন সীমান্তের কাছে একটি নতুন প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট-বার্নার্ড-ডি-লাকোল এলাকায় গড়ে ওঠা এই সেন্টারে একসঙ্গে ২০০ জন পর্যন্ত শরণার্থীর জন্য অপেক্ষাকক্ষ, খাবার বিতরণ এবং অন্যান্য জরুরি সেবা সরবরাহের ব্যবস্থা থাকবে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) জানিয়েছে, এই পদক্ষেপ আকস্মিক অভিবাসন স্রোত মোকাবিলার জন্য কানাডা সরকারের প্রস্তুতির অংশ। যদিও শীতকালীন মৌসুমে অভিবাসনের হার কিছুটা কমেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক পরিস্থিতি ও মানব পাচারের প্রবণতা নতুন করে বাড়তে পারে।

আরও পড়ুন  বিশ্ববাজারে উত্তেজনা: শুল্ক লাঘবের উত্তরে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ মেক্সিকো, চীন ও কানাডার

সম্প্রতি ম্যানিটোবার এমারসন সীমান্ত এলাকায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে ছয়জন অভিবাসীকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় আটক করা হয়। তাঁরা জর্ডান, সুদান, চাদ ও মৌরিতানিয়া থেকে আসা শরণার্থী। শীতের পোশাক না থাকায় এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে তাঁদের চিকিৎসা সহায়তা প্রয়োজন হয়।

এর আগে ২০১৭ সালে দুই ঘানার নাগরিক সীমান্ত পাড়ি দিতে গিয়ে তুষারে জমে আঙুল হারান এবং ২০২২ সালে একটি ভারতীয় পরিবারের সদস্যরা শীতের কারণে প্রাণ হারান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন ও মাদক পাচার বন্ধে কানাডার ওপর চাপ বাড়িয়ে দিয়েছেন। তিনি কানাডার প্রতি কড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় কানাডা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই তহবিলে ড্রোন, হেলিকপ্টার নজরদারি এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

কানাডা-মার্কিন সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় নতুন প্রসেসিং সেন্টার

আপডেট সময় ০২:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

কানাডার কুইবেকে মার্কিন সীমান্তের কাছে একটি নতুন প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট-বার্নার্ড-ডি-লাকোল এলাকায় গড়ে ওঠা এই সেন্টারে একসঙ্গে ২০০ জন পর্যন্ত শরণার্থীর জন্য অপেক্ষাকক্ষ, খাবার বিতরণ এবং অন্যান্য জরুরি সেবা সরবরাহের ব্যবস্থা থাকবে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) জানিয়েছে, এই পদক্ষেপ আকস্মিক অভিবাসন স্রোত মোকাবিলার জন্য কানাডা সরকারের প্রস্তুতির অংশ। যদিও শীতকালীন মৌসুমে অভিবাসনের হার কিছুটা কমেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক পরিস্থিতি ও মানব পাচারের প্রবণতা নতুন করে বাড়তে পারে।

আরও পড়ুন  সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডার বাণিজ্য প্রতিনিধিদল