ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল দেশে জ্বালানি মজুত নিয়ে আশ্বাস, তবে সরবরাহে চাপ ও অনিশ্চয়তা বাড়ছে সারাদেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় বাংলাদেশ প্রতিবছর ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) আর্জেন্ট এলএনজি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আর্জেন্ট এলএনজি বর্তমানে লুইজিয়ানায় বার্ষিক ২৫ মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো তৈরি করছে। তবে এটি একটি নন-বাইন্ডিং (বাধ্যতামূলক নয়) চুক্তি, যা ভবিষ্যতে কার্যকর করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  যুদ্ধ শঙ্কায় বাংলাদেশগামী ৩ আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন

বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই শীর্ষ এলএনজি রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২৮ সালের মধ্যে এই রপ্তানি সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যে দেশটি কাজ করছে। এ চুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের ক্রমবর্ধমান শিল্প খাতের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এই চুক্তি শুধু জ্বালানি নিরাপত্তা নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করবে।

বাংলাদেশ দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধানে কাজ করছে এবং এলএনজির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে। তবে জ্বালানি মূল্য সংবেদনশীলতার কারণে ২০২২ সালে দেশটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় সস্তা কয়লার ওপর নির্ভর করেছিল। এর আগে, ২০২৩ সালে কাতার এনার্জি এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির সঙ্গে এলএনজি সরবরাহের জন্য ১৫ বছরের একটি চুক্তি করে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি

আপডেট সময় ০১:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় বাংলাদেশ প্রতিবছর ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) আর্জেন্ট এলএনজি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আর্জেন্ট এলএনজি বর্তমানে লুইজিয়ানায় বার্ষিক ২৫ মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো তৈরি করছে। তবে এটি একটি নন-বাইন্ডিং (বাধ্যতামূলক নয়) চুক্তি, যা ভবিষ্যতে কার্যকর করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  ৫ আগস্ট পরবর্তী মামলার তদন্তে আইজিপির কড়া নির্দেশ