ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

ট্রাম্পের নির্বাহী আদেশ: হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পুনঃঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 432

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতি আন্দোলনকে পুনরায় ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছেন। বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। আনসার আল্লাহ নামে পরিচিত হুতি আন্দোলনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলা হয়েছে।

ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে বলেন, হুতিদের কার্যকলাপ শুধু ইয়েমেনেই নয়, বরং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও দায়ী। এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে তারা আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে।

আরও পড়ুন  বিদায়ী ভাষণে যে হুঁশিয়ারি দিলেন বাইডেন

হোয়াইট হাউস জানিয়েছে, হুতিদের হামলা মধ্যপ্রাচ্যে আমেরিকান নাগরিক ও আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এছাড়া লোহিত সাগর সংলগ্ন সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ জলপথে আঘাত হেনে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যকেও ঝুঁকির মধ্যে ফেলছে।

২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এসব আক্রমণ চালিয়েছে বলে দাবি করছে তারা। তবে এই কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনে মানবিক সংকটের কারণ দেখিয়ে ট্রাম্পের সময়ে হুতিদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেওয়া চিহ্ন প্রত্যাহার করেছিলেন। কিন্তু সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে গত বছর বাইডেন প্রশাসন হুতিদের আবারও ‘গ্লোবাল টেররিস্ট’ সংগঠন হিসেবে ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের নির্বাহী আদেশ: হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পুনঃঘোষণা

আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতি আন্দোলনকে পুনরায় ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছেন। বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। আনসার আল্লাহ নামে পরিচিত হুতি আন্দোলনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলা হয়েছে।

ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে বলেন, হুতিদের কার্যকলাপ শুধু ইয়েমেনেই নয়, বরং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও দায়ী। এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে তারা আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে।

আরও পড়ুন  ট্রাম্পকে হোয়াইট হাউসেই চাইলেই হত্যা করতে পারে ইরান’