আন্তর্জাতিক
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ
- আপডেট সময় ১১:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 183
আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দেয়ার আমন্ত্রণ জানান।
চলতি বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে।শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টাকে সাথে নিয়ে সামিটে অংশগ্রহণের অনুরোধ করেন, যাতে এই তিন তরুণ উপদেষ্টা সামিটে তুলে ধরতে পারেন- কিভাবে তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন।
বৈঠকে তরুণদের বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।
























