ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করলে ইউরোপে শুল্ক আরোপ ‘১০০%’ বাস্তবায়নের হুমকি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 2287

ছবি সংগৃহীত

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ‘১০০ শতাংশ’ বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প।এর পাল্টা প্রতিক্রিয়ায় ইইউ জানিয়েছে,নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে।

১৯ জানুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো যদি গ্রিনল্যান্ড প্রশ্নে তার অবস্থানের বিরোধিতা করে,তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া তাদের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, “আমি এটি করব—১০০% বাস্তবায়ন করব।”

আরও পড়ুন  পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব, তেহরানের ‘অবিশ্বাস’ স্পষ্ট

ট্রাম্প জানান,১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা ১ জুন থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি। একই নীতি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করলে ইউরোপে শুল্ক আরোপ ‘১০০%’ বাস্তবায়নের হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০৩:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ‘১০০ শতাংশ’ বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প।এর পাল্টা প্রতিক্রিয়ায় ইইউ জানিয়েছে,নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে।

১৯ জানুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো যদি গ্রিনল্যান্ড প্রশ্নে তার অবস্থানের বিরোধিতা করে,তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া তাদের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, “আমি এটি করব—১০০% বাস্তবায়ন করব।”

আরও পড়ুন  মাদুরোর সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প