ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

হামাসের সম্মতি মিললেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 1240

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি এখন হামাসের চূড়ান্ত সম্মতির অপেক্ষায়।

তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজা থেকে প্রাথমিকভাবে সরে যাওয়ায় রাজি হয়েছে।বিষয়টি হামাসকেও জানানো হয়েছে। হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বন্দি বিনিময় শুরু হবে এবং গাজার পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়া হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ‘নো কিংস’ বিক্ষোভে রাজপথে ৮০ লাখ মানুষ

ট্রাম্পের মতে,
“এই পদক্ষেপ আমাদেরকে তিন হাজার বছরের এই সংকটের অবসানের আরও কাছে নিয়ে যাবে।”

তিনি হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানান এবং জানান, বন্দি মুক্তি ও শান্তি আলোচনার সুযোগ দিতে ইসরায়েলও আপাতত বোমাবর্ষণ বন্ধ রেখেছে।

এর আগে হামাস ঘোষণা করে, তারা জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসন একটি স্বাধীন, প্রযুক্তিবিদদের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত।

তবে তারা জোর দিয়ে বলে, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের অধিকারকে বৃহত্তর জাতীয় কাঠামোর মধ্যে সমাধান করতে হবে।

ট্রাম্প হামাসকে রবিবার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত তার ২০ দফা শান্তি পরিকল্পনার জবাবের সময়সীমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হামাসের সম্মতি মিললেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

আপডেট সময় ০৬:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি এখন হামাসের চূড়ান্ত সম্মতির অপেক্ষায়।

তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজা থেকে প্রাথমিকভাবে সরে যাওয়ায় রাজি হয়েছে।বিষয়টি হামাসকেও জানানো হয়েছে। হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বন্দি বিনিময় শুরু হবে এবং গাজার পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়া হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য নতুন সতর্কতা: জরিমানা ও কারাদণ্ডের বিধান প্রস্তাব করলেন ট্রাম্প