ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলো পর্তুগাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 418

ছবি সংগৃহীত

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। নিউ ইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সাংবাদিকদের কাছে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

র‍্যাঞ্জেল বলেন, ‘পর্তুগাল একটি ন্যায্য এবং স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে।

আরও পড়ুন  পর্তুগালে রেস্তোরাঁয় ৩ বাংলাদেশি গুলিবদ্ধ

যুদ্ধবিরতি জরুরি উল্লেখ করে তিনি বলেন, হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরণের নিয়ন্ত্রণ রাখতে পারবে না এবং সকল জিম্মিদের মুক্তি দিতে হবে।

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার কয়েক ঘন্টা পর একই ঘোষণা দেয় পর্তুগাল।

ফ্রান্স, লুক্সেমবার্গ এবং মাল্টা এরআগেই ঘোষণা দিয়েছে যে তারা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশেনর সময় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার নিন্দা জানিয়েছে ইসরাইল।

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলো পর্তুগাল

আপডেট সময় ০৩:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫