শিরোনাম :
ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 235
গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল গুপ্তচরবৃত্তির মাধ্যমে ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করে।
মূলত ইসরায়েলি বাহিনী ইরানি কর্মকর্তাদের দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে তাদের গতিবিধি অনুসরণ করে।
এমনকি যেসব শীর্ষ পর্যায়ের ইরানি কর্মকর্তা নিজে মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলতেন, তারাও এই নজরদারির বাইরে থাকতে পারেননি।
ফলে, ইসরায়েলি সেনারা দেহরক্ষীদের মোবাইল সিগন্যাল অনুসরণ করে তেহরানে একটি গোপন বাঙ্কারে বৈঠকরত ইরানি কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করে এবং সেখানে বিমান হামলা চালায়।
আর এই হামলায় অনেকজন গুরুত্বপূর্ণ ইরানি ব্যক্তি নিহত হন।
























