ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ফেড গভর্নর লিসা কুক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 759

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প কুককে পদ থেকে সরানোর উদ্যোগ নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই কুক আদালতের দ্বারস্থ হয়েছেন। এর মধ্য দিয়ে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে একটি নতুন আইনি লড়াইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন  ফ্রিডরিখ মেৎসের বিজয়: জার্মানিতে রক্ষণশীলদের উত্থান, জয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

আদালতে কুক দাবি করেছেন, ট্রাম্পের বরখাস্তের আদেশ ‘অবৈধ ও অকার্যকর’। এ মামলায় তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করেছেন।

বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেডের ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃতভাবে সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে। অথচ কুক ফেড বোর্ডের সেই সদস্য, যিনি সুদের হার নির্ধারণের সিদ্ধান্ত প্রক্রিয়ায় সরাসরি যুক্ত।

ট্রাম্পের দাবি, কুক মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন। তাঁর যুক্তি, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কুককে সরানোর ক্ষমতা রয়েছে।

অন্যদিকে কুকের আইনজীবী অ্যাবে লোওয়েল মামলায় লিখেছেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন ও বেআইনি পদক্ষেপকে চ্যালেঞ্জ করছে। যদি এ সিদ্ধান্ত বহাল থাকে, তবে ফেড বোর্ডের ইতিহাসে এ ধরনের ঘটনা হবে প্রথম।”

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই অবশ্য বলেন, প্রেসিডেন্ট তাঁর বৈধ ক্ষমতাই প্রয়োগ করেছেন। তবে আইনে স্পষ্ট বলা আছে, প্রেসিডেন্ট ইচ্ছেমতো ফেড কর্মকর্তাকে সরাতে পারবেন না—শুধু ‘যুক্তিসঙ্গত কারণ’ থাকলেই তা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ফেড গভর্নর লিসা কুক

আপডেট সময় ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প কুককে পদ থেকে সরানোর উদ্যোগ নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই কুক আদালতের দ্বারস্থ হয়েছেন। এর মধ্য দিয়ে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে একটি নতুন আইনি লড়াইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন  ইরানের অনুরোধে হামলা ১০ দিন স্থগিত করেছি: ট্রাম্প