ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

শর্তহীন থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি : স্বাগত জানাল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 923

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাগত জানায় । শত বছরের বেশি পুরোনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড–কম্বোডিয়া সংঘাত। সংঘাত চলাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, কো‌নো শর্ত ছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে রা‌জি হওয়ায় বাংলা‌দেশ স্বাগত জানায়। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার মধ্যস্থতার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার প্রশংসা করছে বাংলাদেশ। এছাড়া, এ যুদ্ধ‌বির‌তি‌তে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার অন্যান্য যেসব বন্ধুদের ভূমিকা র‌য়ে‌ছে তা‌দেরও প্রশংসা কর‌ছে বাংলা‌দেশ।

আরও পড়ুন  অবশেষে কারারের দোহায় যুদ্ধ বিরতী চুক্তিতে সই করেছে

বিবৃ‌তি‌তে আরও উ‌ল্লেখ করা হয়, বাংলাদেশ আশাবাদী যে, থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই সংলাপ এবং কূটনীতির মাধ্যমে অসামান্য সীমান্ত নির্ধারণের নিষ্পত্তি অব্যাহত রাখবে এবং সীমান্তে উভয়পক্ষের জীবন ও জীবিকা নির্বাহের জন্য আক্রান্ত সীমান্ত অঞ্চলগুলো‌তে শান্ত ও স্থিতিশীলতা বজায় রে‌খে প্রাথমিক পুনরুদ্ধারের কাজ কর‌বে।

নিউজটি শেয়ার করুন

শর্তহীন থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি : স্বাগত জানাল বাংলাদেশ

আপডেট সময় ০৪:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫