ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 541

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর দিয়েছে এবিসি নিউজ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ২৭ মিনিটে) ভূমিকম্পটি অনুভূত হয়।

আরও পড়ুন  পাকিস্তান-মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজই যুদ্ধবিরতির সম্ভাবনা

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল বা ৮৭ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল মাত্র ২০ দশমিক ১ কিলোমিটার, যা ভূ-পৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় কম সময়েই বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

কেন্দ্রটি জানায়, কিছু এলাকায় ইতোমধ্যে সুনামির উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং আরও কিছু অঞ্চলে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স—যা হোমার শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত—থেকে শুরু করে ইউনিম্যাক পাস পর্যন্ত প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলজুড়ে এই সতর্কতা কার্যকর থাকবে। ইউনিম্যাক পাস উনালাস্কা শহর থেকে প্রায় ৮০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

এদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও কর্তৃপক্ষ সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় সতর্ক রয়েছে এবং উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত আলাস্কায় এর আগেও বেশ কয়েকটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। তবে এবারের কম্পন ও সম্ভাব্য সুনামির কারণে জনমনে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর দিয়েছে এবিসি নিউজ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ২৭ মিনিটে) ভূমিকম্পটি অনুভূত হয়।

আরও পড়ুন  পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের