ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গা/জা/য় যুদ্ধবিরতির খবরে উল্লাস, তারপরও থামেনি হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 328

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের নৃশংস সংঘর্ষ শেষে অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। এই খবরে যুদ্ধক্লান্ত গাজার বাসিন্দারা আনন্দে মেতে উঠেছেন। তবে ইসরায়েলি বাহিনীর হামলা এখনও থেমে নেই।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। একইভাবে নুসেইরাত শরণার্থী শিবিরেও এক বাসিন্দা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল বুধবার এক দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন   আজ দোহায় গাজা যুদ্ধ বিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। 

আল-আকসা হাসপাতাল থেকে আল-জাজিরার এক প্রতিবেদক জানিয়েছেন, যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর গাজার রাস্তায় মানুষ উৎসবে মেতে ওঠেন। বহুদিন পর সেখানকার পরিবেশে এমন উদযাপনের দৃশ্য দেখা গেছে।

তবে আনন্দের মধ্যেই নতুন হামলার খবর শঙ্কা বাড়িয়েছে। ওয়াফা সংবাদমাধ্যম জানিয়েছে, খান ইউনিসের কাছে কিজান রাশওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়ি ধ্বংস হয়। এতে অন্তত দুজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গা/জা/য় যুদ্ধবিরতির খবরে উল্লাস, তারপরও থামেনি হামলা

আপডেট সময় ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের নৃশংস সংঘর্ষ শেষে অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। এই খবরে যুদ্ধক্লান্ত গাজার বাসিন্দারা আনন্দে মেতে উঠেছেন। তবে ইসরায়েলি বাহিনীর হামলা এখনও থেমে নেই।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। একইভাবে নুসেইরাত শরণার্থী শিবিরেও এক বাসিন্দা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল বুধবার এক দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন  ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ ফিলিস্তিনি বন্দি মুক্তি