ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ইংল্যান্ডের বিমানবন্দরে ছোট বিমান বিধ্বস্ত, ফ্লাইট চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 810

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলের এসেক্সে অবস্থিত লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

লন্ডন সাউথেন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ, জরুরি সেবা কর্মী এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা উপস্থিত রয়েছেন। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু

এসেক্স পুলিশ জানিয়েছে, সাউথেন্ড বিমানবন্দরে একটি “গুরুতর ঘটনা” ঘটেছে। পুলিশ জানায়, বিকেল ৪টার আগমুহূর্তে তারা খবর পায় যে প্রায় ১২ মিটার (৩৯.৪ ফুট) দীর্ঘ একটি বিমান সেখানে সংঘর্ষের শিকার হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং বিমানে কতজন আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, সাউথেন্ড বিমানবন্দরের আকাশে আগুনের শিখা উঠতে দেখা গেছে, যেটি দেখে বোঝা যাচ্ছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিস্ফোরণ ঘটেছে। তবে রয়টার্স এখনো সেই ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

ঘটনার পরপরই ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস চারটি অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাদানকারী যানবাহন ঘটনাস্থলে পাঠিয়েছে।

বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, দুর্ঘটনার জেরে ইতোমধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডের বিমানবন্দরে ছোট বিমান বিধ্বস্ত, ফ্লাইট চলাচল বন্ধ

আপডেট সময় ১২:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলের এসেক্সে অবস্থিত লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

লন্ডন সাউথেন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ, জরুরি সেবা কর্মী এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা উপস্থিত রয়েছেন। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে দেবে গুগল!