ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
ইরান ও ইউরোপের বৈঠক

পারমাণবিক ইস্যুতে গঠনমূলক নতুন আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে খোলামেলা ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই বৈঠকে অংশ নেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যাদের ই-৩ নামে পরিচিত।

আরও পড়ুন  ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এটি ছিল গত দুই মাসের মধ্যে ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর দ্বিতীয় বৈঠক। এর আগে নভেম্বরের শেষ দিকে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের মতে, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছে। বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক চুক্তির গুরুত্ব নিয়ে গভীর আলোচনা হয়।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ সামনে রেখে ইরানের পারমাণবিক ইস্যু ফের আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ইরানের ওপর কঠোর নীতি গ্রহণ করেন। ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তেহরানের সঙ্গে আলোচনার বদলে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি চালু করেছিলেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

ইরান ও ইউরোপের বৈঠক

পারমাণবিক ইস্যুতে গঠনমূলক নতুন আলোচনা

আপডেট সময় ০৩:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে খোলামেলা ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই বৈঠকে অংশ নেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যাদের ই-৩ নামে পরিচিত।

আরও পড়ুন  ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র বিতর্ক