ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: ইউক্রেনের গোয়েন্দা দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 675

ছবি সংগৃহীত

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সমর্থনে লড়াই করতে উত্তর কোরিয়া ২৫ থেকে ৩০ হাজার অতিরিক্ত সেনা রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এ পদক্ষেপের মাধ্যমে ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর শক্তি তিনগুণ বাড়ানোর কৌশল নিয়েছে পিয়ংইয়ং।

আরও পড়ুন  তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া

সিএনএনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে উত্তর কোরিয়া গোপনে ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছিল। তারা মূলত রুশ ভূখণ্ডের কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ ঠেকাতে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই সময় প্রায় চার হাজার উত্তর কোরিয়ান সেনা নিহত ও আহত হয়।

প্রতিবেদনটি আরও জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ান এই বাহিনীকে প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। এমনকি তাদের রুশ সামরিক ইউনিটে একীভূত করারও পরিকল্পনা করছে মস্কো।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, রাশিয়া অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় উত্তর কোরিয়ার সেনারা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে, বিশেষ করে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযানের সময়।

এদিকে রুশ সামরিক বিমানগুলোকে সেনা পরিবহনের জন্য উপযোগী করে তোলা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে সাইবেরিয়া হয়ে বিপুল সংখ্যক সেনা রাশিয়ায় আনা সম্ভব হবে।

উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দর এবং রাশিয়ার একটি বন্দরনগরীতে সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত জাহাজ ও কার্গো বিমানের উপস্থিতি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। বিশেষজ্ঞদের মতে, এটি নতুন করে সেনা মোতায়েনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

২০২৪ সালের শরতে রাশিয়ায় প্রথম দফায় ১১ হাজার উত্তর কোরিয়ান সেনা পাঠানোর ঘটনা গোপন থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেন।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: ইউক্রেনের গোয়েন্দা দাবি

আপডেট সময় ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সমর্থনে লড়াই করতে উত্তর কোরিয়া ২৫ থেকে ৩০ হাজার অতিরিক্ত সেনা রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এ পদক্ষেপের মাধ্যমে ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর শক্তি তিনগুণ বাড়ানোর কৌশল নিয়েছে পিয়ংইয়ং।

আরও পড়ুন  ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের