ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

গাজায় একদিনে ৭১ জন নিহত, মৃতের সংখ্যা ছাড়ালো ৫৬ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 595

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গাজায় অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

শুক্রবার (২৭ জুন) গাজার হাসপাতাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন  ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমিরবেষ্টিত কারাগার’ প্রস্তাব, বিতর্কে ইসরাইলি মন্ত্রী

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১০৩টি মৃতদেহ আনা হয়েছে। আহত হয়েছেন আরও ২১৯ জন। উদ্ধারকারীরা জানিয়েছে, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন নিহত এবং ৪ হাজার ৬৬ জন আহত হয়েছেন।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় বড় আকারে গাজায় হামলা শুরু করে। এরপর থেকে ৫ হাজার ৯৩৬ জন নিহত এবং ২০ হাজার ৪১৭ জন আহত হয়েছেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার অভিযোগে মামলা চলছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় একদিনে ৭১ জন নিহত, মৃতের সংখ্যা ছাড়ালো ৫৬ হাজার

আপডেট সময় ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫