ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 522

ছবি সংগৃহীত

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্য ও উপকূলীয় অঞ্চলে তিনজন নিহত হয়েছেন। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড এডম’ (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ইসরায়েলে ৫টি ক্ষেপণাস্ত্রের আঘাত: ইরানের সামরিক অভিযান

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। এমডিএ জানিয়েছে, তারা অন্তত চারটি স্থান থেকে আহত অসংখ্য মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

গত শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। হামলার তীব্রতায় বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কিছু এলাকায় এখনো জরুরি সতর্কাবস্থা জারি রয়েছে।

অন্যদিকে, ইরানের সরকারি সংবাদমাধ্যমের বরাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১,২৭৭ জন।

চলমান এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আরও একটি বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও এখন পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এর প্রভাব গোটা অঞ্চলে পড়ছে। ইতোমধ্যেই লেবানন ও সিরিয়া সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি না হলে এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১৭

আপডেট সময় ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্য ও উপকূলীয় অঞ্চলে তিনজন নিহত হয়েছেন। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড এডম’ (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আইএইএ’র প্রতিবেদন প্রত্যাখ্যান করলো ইরান