ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 192

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। 

বিএনপির প্রেস উইং জানিয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ পাঠানো হয়। ইউএস কংগ্রেসের তত্ত্বাবধানে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী ৫-৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে শুল্কের চাপ, বাংলাদেশ খুঁজছে রপ্তানি সংকটের সমাধান: বাণিজ্য উপদেষ্টা

আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ওই দিনই তিনি হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণ করবেন, আর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়াবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি ঐতিহাসিকভাবে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। বিএনপির নেতাদের এ ধরনের আমন্ত্রণ দলের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের অভিমত।

নিউজটি শেয়ার করুন

প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ 

আপডেট সময় ০৮:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। 

বিএনপির প্রেস উইং জানিয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ পাঠানো হয়। ইউএস কংগ্রেসের তত্ত্বাবধানে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী ৫-৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তির পথে বড় অগ্রগতি, আজ শুরু হচ্ছে আলোচনা