ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, বাংলাদেশ থেকে যাবে ১ লাখ দক্ষ কর্মী: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 519

ছবি সংগৃহীত

জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ আরও প্রশস্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরও পড়ুন  আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান, সমঝোতা সই

রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “মাতারবাড়ি প্রকল্পে জাপান উল্লেখযোগ্য বিনিয়োগ করতে যাচ্ছে। এই প্রকল্পের মাস্টারপ্ল্যান প্রণয়নে জাপান সহায়তা দেবে। ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পের একটি বড় অংশ জাপান বহন করবে।”

তিনি আরও জানান, সফরকালে জাপানি ব্যবসায়ীদের সঙ্গে ইতিবাচক আলোচনার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ানো সম্ভব হয়েছে। এ বিষয়ে জাপানের প্রধান বিনিয়োগ সংস্থা জেটরোর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

শফিকুল আলম বলেন, “জাপানে শ্রমিক পাঠানো এবং দেশটির ম্যানপাওয়ার মার্কেট নিয়ে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে। জাপান আগামী পাঁচ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নিতে চায়। এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, “জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতে যে ভিসা জটিলতা দেখা যেত, তা নিরসনে আলোচনা হয়েছে। আশা করা যায়, এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এবং সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ।

বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, বাংলাদেশ থেকে যাবে ১ লাখ দক্ষ কর্মী: প্রেস সচিব

আপডেট সময় ০৫:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ আরও প্রশস্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরও পড়ুন  যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের ১৫০ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ ঘোষণা