ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

রাশিয়া আবারও শান্তি প্রস্তাবের আড়ালে প্রতারণা করছে: জেলেনস্কি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 512

ছবি: সংগৃহীত

শান্তি প্রস্তাবের আড়ালে রাশিয়া প্রতারণা করছে এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইস্তাম্বুলে কোনো বৈঠকে বসার আগে ইউক্রেন একটি লিখিত খসড়া চুক্তি দেখতে চায়, যাতে যুদ্ধ বন্ধের একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকবে।

এই পরিস্থিতিতে বার্লিনে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে যুদ্ধবিরতি, ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণসাগরীয় শস্য রপ্তানি চুক্তি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্ক আবারও একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন  স্টারলিংক নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা মজার ঘটনা ঘটতে যাচ্ছে।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের ময়দান এখনো উত্তপ্ত। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, শুধু খারকিভ অঞ্চলে রাশিয়া প্রায় ১০০টির মতো গাইডেড বোমা ফেলেছে। জবাবে ইউক্রেন কিয়েভ জানায়, রোমানিয়ার সীমান্তবর্তী এলাকায় রুশ হামলায় দানিয়ুব নদীর তীরে অবস্থিত তাদের একটি প্রধান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা একদিনেই ইউক্রেনের তিনটি অঞ্চল দখলে নিয়েছে। সেই সঙ্গে সুমি, খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে নতুন হামলার কথাও জানিয়েছে মস্কো।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, প্রস্তাবিত একটি বিল পাস হলে রাশিয়া এবং তেল আমদানিকারী কিছু দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার সদিচ্ছা নিয়ে ইউক্রেন এখনো সন্দিহান। তিনি বলেন, “শান্তিচুক্তির খসড়া আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা কোনো আলোচনা শুরু করব না।”

চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শান্তি আলোচনার আগেই নতুন করে চাপ বাড়ানো, নিষেধাজ্ঞা এবং পাল্টা হামলার এই চিত্র রাশিয়া-ইউক্রেন সংকটকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া আবারও শান্তি প্রস্তাবের আড়ালে প্রতারণা করছে: জেলেনস্কি

আপডেট সময় ০৬:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

শান্তি প্রস্তাবের আড়ালে রাশিয়া প্রতারণা করছে এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইস্তাম্বুলে কোনো বৈঠকে বসার আগে ইউক্রেন একটি লিখিত খসড়া চুক্তি দেখতে চায়, যাতে যুদ্ধ বন্ধের একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকবে।

এই পরিস্থিতিতে বার্লিনে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে যুদ্ধবিরতি, ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণসাগরীয় শস্য রপ্তানি চুক্তি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্ক আবারও একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন  সিরিয়া হারিয়ে এবার লিবিয়াতে চোখ দিচ্ছে রাশিয়া