ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 139

পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সাথে একটি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন এবং দুই নেতার মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্লোরিডার পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সাথে এক বৈঠকে ট্রাম্প বলেন, তিনি বৈঠক করতে চান এবং সেটির ব্যবস্থা করা হচ্ছে।পুতিন দেখা করতে চান উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রকাশ্যেও তা বলেছেন।তিনি আরো বলেন, তালগোল পাকানো রক্তাক্ত এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।

আরও পড়ুন  ইসরায়েলি আগ্রাসনের মাঝেও লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং তিনি দায়িত্ব গ্রহণের মাত্র দেড় সপ্তাহ আগে এই বৈঠকের কথা জানালেন।
ট্রাম্প কখনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি এবং প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্র যে কিয়েভে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে তার সমালোচনা করেছেন।

ট্রাম্প জর্জিয়ায় এক নির্বাচনী প্রচারণায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘সবচেয়ে বড় বিক্রেতা’ বলে উপহাসও করেছেন। পাশাপাশি তিনি ক্রেমলিন নেতা পুতিনের সমালোচনা করে ওয়াশিংটনে ভ্রু কুঁচকেছেন আবার তার প্রশংসাও করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ইউক্রেনে প্রেরিত বিশাল সামরিক সহায়তার সমালোচনা করার পাশাপাশি, ট্রাম্প পাশ্চাত্য সামরিক জোট ন্যাটোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধকালীন সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র, বাইডেনের অধীনে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তা প্রদান করে আসছে।

এমতাবস্থায় ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে মস্কোর দখলদারিত্ব বন্ধ করার জন্য একটি কূটনৈতিক সমাধানের আশা জাগিয়ে তুলেছে।
তবে দ্রুত শান্তি চুক্তি ইউক্রেনের জন্য উচ্চমূল্যে আসতে পারে বলে কিয়েভ ও এর মিত্রদের মধ্যে আশঙ্কাও তৈরি করেছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

আপডেট সময় ০৬:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সাথে একটি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন এবং দুই নেতার মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্লোরিডার পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সাথে এক বৈঠকে ট্রাম্প বলেন, তিনি বৈঠক করতে চান এবং সেটির ব্যবস্থা করা হচ্ছে।পুতিন দেখা করতে চান উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রকাশ্যেও তা বলেছেন।তিনি আরো বলেন, তালগোল পাকানো রক্তাক্ত এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।

আরও পড়ুন  ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ