১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, অচল হওয়ার শঙ্কায় বহির্নোঙরও মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১ বুড়িচংয়ে মাদক ব্যাবসায়ীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু সোয়া চার লাখ পোস্টাল ব্যালট দেশে এলো বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক সাফল্য এশিয়ায় চতুর্থ দেশ হিসেবে F-35 যুদ্ধবিমান পাচ্ছে সিঙ্গাপুর পরমাণু স্থাপনার চাইতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে ইরান: এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির সংযুক্ত আরব আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 110

ছবি সংগৃহীত

নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫। জ্যামাইকার সেন্টার ফর লার্নিং অ্যান্ড আর্টে অনুষ্ঠিত এ মেলা চলবে ২৬ মে পর্যন্ত। শনিবার (২৪ মে) বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় ঔপন্যাসিক ও কবি সাদাত হোসাইন।

বৃষ্টিস্নাত পরিবেশেও জমজমাট ছিল বইমেলার প্রথম দিন। স্টলজুড়ে ভিড় ছিল পাঠক-দর্শনার্থীদের। নতুন বইয়ের খোঁজে সাহিত্যপ্রেমীরা ব্যস্ত সময় কাটান স্টল থেকে স্টলে। মঞ্চে চলতে থাকে বাংলার লোকসংগীত ও নৃত্য পরিবেশনা, যার মধ্য দিয়ে উঠে আসে প্রবাসে বাংলা সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধ।

প্রথম দিনের আলোচনা পর্বে প্রবাসে বাংলা সাহিত্য চর্চা এবং তা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। আলোচনা অংশ নেন সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

এ বছরের বইমেলায় একটি বিশেষ আয়োজন ছিল দুই বাংলার ৩৪ জন গুণী ব্যক্তিকে মঞ্চে আমন্ত্রণ জানানো। অডিটোরিয়ামে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই বিশেষ আয়োজন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় যুক্তরাষ্ট্রে সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহিত্য সমালোচক ও দার্শনিক, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম বীরপ্রতীক। সিতারার স্মৃতিচারণে উঠে আসে বইমেলা ও মুক্তিযুদ্ধের একাত্মতা।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. রওনক জাহান অতিথি বক্তব্যে প্রবাসে বাংলা সাহিত্যের এমন ধারাবাহিক উদ্যোগকে সাধুবাদ জানান।

আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, গত ৩৪ বছর ধরে এই বইমেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাহিত্য-সংস্কৃতির বন্ধন গড়ে তুলেছে। মেলায় বাংলাদেশি ২৫টি প্রকাশনী অংশ নিচ্ছে, যারা কয়েক হাজার নতুন ও পুরনো বই এনেছে পাঠকদের জন্য।

চার দিনব্যাপী এই বইমেলায় প্রতিদিনই থাকছে লেখক-পাঠক আড্ডা, নতুন বইয়ের প্রকাশনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বিতর্ক ও সেমিনার। নিউ ইয়র্ক প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জন্য এ বইমেলা যেন এক মিলনমেলা হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫

আপডেট সময় ০২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫