১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

যুদ্ধবিরতির মধ্যেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মকর্তা বহিষ্কার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতির মাঝেই নতুন করে কূটনৈতিক উত্তেজনায় জড়ালো ভারত ও পাকিস্তান। পরস্পরের হাইকমিশনের কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে দুই দেশই।

মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িত ছিলেন যা কূটনৈতিক নীতিমালার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তান সরকার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কর্মকাণ্ডের কারণে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।”

এর আগে, ভারতও একই ধরনের পদক্ষেপ নেয়। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ওই কর্মকর্তা ভারতে তার কূটনৈতিক অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।”

এমন অবস্থায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও টানাপোড়েনে পড়েছে। ২২ এপ্রিলের সেই হামলার পর টানা কয়েকদিন সীমান্তে সংঘর্ষ চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ।

তবে যুদ্ধবিরতির আবহেই এবার পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের ঘটনায় স্পষ্ট হলো, দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও দুই দেশই প্রকাশ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলছে, বাস্তবে তার বিপরীত চিত্রই ফুটে উঠছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতির মধ্যেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মকর্তা বহিষ্কার

আপডেট সময় ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫