০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন ডলারের ক্ষতি, পাকিস্তানের চেয়ে ২২ গুণ বেশি

ভারত, পাকিস্তান, বিলিয়নডলার
  • আপডেট সময় ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 261

ছবি সংগৃহীত

মাত্র ৮৭ ঘণ্টার মধ্যে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান হঠাৎ করেই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি হয়। সংঘাতের মাত্রা এতটাই তীব্র ছিল যে, শেষ পর্যন্ত দুই দেশকে নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে যেতে হয়। তবে এই স্বল্পস্থায়ী যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ভারত পাকিস্তানের তুলনায় প্রায় ২২ গুণ বেশি।

রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান যুদ্ধ শুধু সামরিক সীমান্তেই সীমাবদ্ধ ছিল না। এর অভিঘাত পড়েছে দুই দেশের অর্থনীতি, আকাশপথ এবং বিনিয়োগ খাতে। প্রতিটি ঘণ্টায় গড়ে এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে, যার বড় অংশ ভারতে।

৮৭ ঘণ্টা ২৫ মিনিটের সংঘাতে ভারতের নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স সূচকে মিলিয়ে ৮২ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলারের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকে। এ ছাড়া আইপিএল স্থগিত হওয়ায় ৫০ মিলিয়ন ডলার ক্ষতি হয় বিজ্ঞাপন, টিকিট বিক্রি ও সম্প্রচারে।

সামরিক ব্যয় বাবদ ভারতের খরচ হয় ১০০ মিলিয়ন ডলার এবং রাফায়েল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪০০ মিলিয়ন ডলার। লজিস্টিক ও পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাড়তি ক্ষতি হয় প্রায় দুই বিলিয়ন ডলার। বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে ও এফডিআই কমে যাওয়ার প্রভাবও পড়েছে দীর্ঘমেয়াদে। সব মিলিয়ে ভারতের আনুমানিক ক্ষতি ৮৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। কেএসই-১০০ সূচক ৪.১ শতাংশ কমে যাওয়ায় ক্ষতি হয় ২.৫ বিলিয়ন ডলার। পিএসএল স্থগিত হওয়ায় সম্প্রচারের ক্ষতি হয় ১০ মিলিয়ন ডলার এবং বিমান চলাচল বন্ধ থাকায় ক্ষতি হয় আরও ২০ মিলিয়ন ডলার।

পাকিস্তানের সামরিক ব্যয় হয় দৈনিক ২৫ মিলিয়ন ডলার এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় ৩০০ মিলিয়ন ডলার। বিনিয়োগে আস্থাহীনতা তৈরি হলেও তা নির্দিষ্ট করে পরিমাপ করা যায়নি। সবমিলিয়ে পাকিস্তানের মোট ক্ষতি প্রায় চার বিলিয়ন ডলার।

এই পরিসংখ্যান বলছে, মাত্র কয়েক ঘণ্টার সংঘাতেই দুই দেশের অর্থনীতিতে তীব্র আঘাত এসেছে। তবে ক্ষতির হিসেবে ভারতের ঘাড়েই পড়েছে সবচেয়ে বড় বোঝা।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন ডলারের ক্ষতি, পাকিস্তানের চেয়ে ২২ গুণ বেশি

আপডেট সময় ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫