ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

চার দেশে একযোগে হামলা চালালো ইসরায়েল, নিহত কমপক্ষে ৫৪ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 586

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় ব্যাপক অভিযান চালিয়ে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটানোর মধ্যেই একই দিনে আরও তিনটি দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার সিরিয়া, লেবানন ও ইয়েমেনে একযোগে বিমান হামলা চালায় তারা। এসব হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনার পরই পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অংশ নেয় অন্তত ৩০টি যুদ্ধবিমান। তেল আবিব জানায়, হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর এলাকার ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং পূর্ব হোদেইদার একটি কংক্রিট কারখানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন  ইসরায়েলের সমালোচনায় মার্কিন সরকারের পদক্ষেপ: জাতিসংঘ দূতের ওপর নিষেধাজ্ঞা

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হুতির হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ হামলায় বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এছাড়াও একই দিনে সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি এবং লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গাজা উপত্যকার দখল নিশ্চিত করতে আরও বড় ধরনের অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, গাজার ২০ লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক স্থানচ্যুত করার জন্য ‘নতুন স্থল অভিযান’ চালানো হবে। এর মাধ্যমে গাজাকে পুরোপুরি খালি করে ফেলার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই প্রেক্ষাপটে আসছে সপ্তাহে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চলা এই সফরে তিনি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, একই দিনে চার দেশে হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাতের ইঙ্গিত দিয়েছে। এতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরও বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

চার দেশে একযোগে হামলা চালালো ইসরায়েল, নিহত কমপক্ষে ৫৪ জন

আপডেট সময় ১২:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

গাজা উপত্যকায় ব্যাপক অভিযান চালিয়ে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটানোর মধ্যেই একই দিনে আরও তিনটি দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার সিরিয়া, লেবানন ও ইয়েমেনে একযোগে বিমান হামলা চালায় তারা। এসব হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনার পরই পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অংশ নেয় অন্তত ৩০টি যুদ্ধবিমান। তেল আবিব জানায়, হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর এলাকার ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং পূর্ব হোদেইদার একটি কংক্রিট কারখানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন  নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০