ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

গাজার ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ নিহত ৪৯, মৃতের সংখ্যা ছাড়াল ৪৬ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 196

গাজার ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ নিহত ৪৯, মৃতের সংখ্যা ছাড়াল ৪৬ হাজার

গাজার অবরুদ্ধ আল-মাওয়াসি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলায় নতুন করে ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ পর্যন্ত সংঘাতকবলিত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৬ হাজারে পৌঁছেছে। বুধবার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় একাধিক এলাকার মতো আল-মাওয়াসির কথিত ‘নিরাপদ অঞ্চল’ও আক্রান্ত হয়। এখানে নিহত পাঁচ শিশুর পাশাপাশি জাবালিয়া এলাকায় চালানো পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আরও আটজন।

আরও পড়ুন  গাজায় সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত আরোও ৩৬ ফিলিস্তিনি

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসির মানবিক এলাকা এবং গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় তাদের হামলা বাড়িয়ে দিয়েছে। এতে আবাসিক ভবন এবং অন্যান্য বেসামরিক স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে।

এদিকে, ইসরায়েলের আক্রমণে ত্রাণবাহী যান এবং জ্বালানি ট্যাংকারগুলোর ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে। এর ফলে গাজার মানবিক পরিস্থিতি আরও করুণ হয়ে উঠেছে। পাশাপাশি, ফিলিস্তিনের কিছু সশস্ত্র গোষ্ঠী এই ত্রাণবাহী গাড়িগুলো লুটপাট করছে, যা সংকটকে আরও জটিল করছে। অভিযোগ উঠেছে, এই গোষ্ঠীগুলো ইসরায়েলি বাহিনীর নীরব সমর্থন পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাজার ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ নিহত ৪৯, মৃতের সংখ্যা ছাড়াল ৪৬ হাজার

আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

গাজার অবরুদ্ধ আল-মাওয়াসি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলায় নতুন করে ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ পর্যন্ত সংঘাতকবলিত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৬ হাজারে পৌঁছেছে। বুধবার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় একাধিক এলাকার মতো আল-মাওয়াসির কথিত ‘নিরাপদ অঞ্চল’ও আক্রান্ত হয়। এখানে নিহত পাঁচ শিশুর পাশাপাশি জাবালিয়া এলাকায় চালানো পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আরও আটজন।

আরও পড়ুন  ইরানে ইসরায়েলি হামলা: আরব দেশগুলোর তীব্র নিন্দা ও উদ্বেগের ঝড়