ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, পাকিস্তানি হামলায় ভারতীয় চেকপোস্ট ধ্বংস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 507

ছবি সংগৃহীত

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট ও বাঙ্কার ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করে। এর জেরে নিয়ন্ত্রণ রেখার কিয়ানি ও মন্ডল সেক্টরে উভয় পক্ষের মধ্যে রাতভর গোলাগুলি চলে।

আরও পড়ুন  ভারতে পাচার হওয়া ২১ জন ফিরলেন বেনাপোলে

জিও নিউজ জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করে, ২৯ থেকে ৩০ এপ্রিল গভীর রাতে চালানো প্রতিশোধমূলক হামলায় ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, পাক বাহিনীর অভিযানে জম্মু ও কাশ্মীরের ‘চকপুত্র পোস্ট’-সহ বেশ কয়েকটি ভারতীয় বাঙ্কার কার্যকরভাবে ধ্বংস হয়। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতীয় হুমকিকে প্রতিহত করে অপারেশনাল প্রস্তুতির যথার্থতা প্রমাণ করেছে।

দেশটির সেনাবাহিনীর সূত্রগুলো জানায়, সীমান্তে প্রতিক্রিয়া ছিল ‘দ্রুত ও পরিমিত’। পাকিস্তান সব সময় দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে, প্রতিবেদনটিতে আরও বলা হয় যে ভারত সীমান্তবর্তী এলাকাগুলো খালি করে ফেলছে এবং কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন, এসব উসকানিমূলক পদক্ষেপ নয়াদিল্লির যুদ্ধপ্রবণ আচরণের ইঙ্গিত দেয় এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।

কাশ্মীর পরিস্থিতি ঘিরে নতুন করে দুই দেশের মধ্যে যে উত্তেজনার আগুন জ্বলছে, তা দুই প্রতিবেশীর ভবিষ্যৎ সম্পর্কের ওপর গাঢ় ছায়া ফেলছে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, পাকিস্তানি হামলায় ভারতীয় চেকপোস্ট ধ্বংস

আপডেট সময় ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট ও বাঙ্কার ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করে। এর জেরে নিয়ন্ত্রণ রেখার কিয়ানি ও মন্ডল সেক্টরে উভয় পক্ষের মধ্যে রাতভর গোলাগুলি চলে।

আরও পড়ুন  ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন