ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো উৎসবে গাড়ি চাপায় নিহত ৯, আহত বহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 489

ছবি সংগৃহীত

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো লাপু লাপু উৎসবে গাড়ি চাপায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (২৭ এপ্রিল) সিএনএন এক প্রতিবেদনে এ ঘটনা জানায়।

ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, শনিবার রাত ৮টার কিছু পর ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দেন এক চালক। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী সেই চালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন  কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ

লাপু লাপু উৎসবটি ব্রিটিশ কলাম্বিয়ায় ফিলিপিনো সম্প্রদায়ের একটি বার্ষিক উৎসব, যা স্প্যানিশ উপনিবেশবিরোধী লড়াইয়ের আদিবাসী নেতা লাপু লাপুর স্মরণে অনুষ্ঠিত হয়।

ঘটনার পরবর্তী পরিস্থিতি বর্ণনা করে এক প্রত্যক্ষদর্শী বলেন, “এটি যেন যুদ্ধক্ষেত্রের মতো ছিল।” তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় বলে তারা বিশ্বাস করে। সন্দেহভাজনের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এই ঘটনার পেছনে থাকতে পারে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ভ্যাঙ্কুভার পুলিশ ডিপার্টমেন্টের মেজর ক্রাইম সেকশন ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অন্তর্বর্তী প্রধান স্টিভ রাই এক প্রেস ব্রিফিংয়ে জানান, “সন্দেহভাজন ব্যক্তি আগে নির্দিষ্ট পরিস্থিতিতে পুলিশের নজরে এসেছিলেন।” তবে তার পূর্ব অপরাধমূলক রেকর্ড আছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

ঘটনার পরের দৃশ্যে দেখা যায়, রাস্তার দুই পাশের খাবারের স্টল ধ্বংস হয়ে গেছে। রাস্তায় আহতরা পড়ে আছেন এবং জরুরি সেবাদানকারী কর্মীরা চিকিৎসায় ব্যস্ত।

এই ভয়াবহ ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক্স-এ দেয়া এক বিবৃতিতে তিনি লেখেন, “আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি, ফিলিপিনো কানাডিয়ান সম্প্রদায় এবং ভ্যাঙ্কুভারের সকল মানুষের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা সবাই শোকাহত।”

নিউজটি শেয়ার করুন

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো উৎসবে গাড়ি চাপায় নিহত ৯, আহত বহু

আপডেট সময় ০৮:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো লাপু লাপু উৎসবে গাড়ি চাপায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (২৭ এপ্রিল) সিএনএন এক প্রতিবেদনে এ ঘটনা জানায়।

ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, শনিবার রাত ৮টার কিছু পর ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দেন এক চালক। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী সেই চালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন  কানাডা সফরে রাজা চার্লস: ট্রাম্পের মন্তব্যে নিরবতা, গুরুত্ব পাচ্ছে 'থ্রোন স্পিচ'