ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে মোদির কঠোর পাঁচ সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 508

ছবি: সংগৃহীত

পেহেলগামের বর্বরোচিত হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির জরুরি বৈঠকে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার (২৩ এপ্রিল) এই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

প্রথম ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো ইন্দুস পানি চুক্তি স্থগিত। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চালু থাকা সিন্ধু পানি চুক্তি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফলে চুক্তির আওতায় পাকিস্তান যে পানি পাওয়ার কথা ছিল, সেটি আর পাচ্ছে না। এই সিদ্ধান্ত ভারত-পাকিস্তান সম্পর্কে বড় ধরনের পরিবর্তন ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন  পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশের আগ্রহ

দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় পাকিস্তান থেকে ভারতে প্রবেশ বা ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের চলাচল সীমিত হয়ে যাবে। যেসব পাকিস্তানি নাগরিক ভারতে রয়েছেন, তাঁদের ১ মের মধ্যে নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে ভারতের হাই কমিশনের সামরিক কর্মকর্তাদেরও দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

চতুর্থ সিদ্ধান্ত অনুযায়ী, ভারত ও পাকিস্তানের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

পঞ্চমত, সীমান্তে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে সীমান্তচৌকি বন্ধ এবং পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে সব পাকিস্তানি নাগরিকের সার্ক ভিসা বাতিল করা হয়েছে এবং ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “পেহেলগামের কাপুরুষোচিত হামলায় আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। যারা সামনে বা পেছন থেকে এই হামলার নেপথ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতিতে আমরা অটল।”

এদিকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও হতাহতদের সংখ্যা জানায়নি। তবে নিরাপত্তা সংস্থাগুলো হামলাকারী সন্দেহে তিন বন্দুকধারীর স্কেচ প্রকাশ করেছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে মোদির কঠোর পাঁচ সিদ্ধান্ত

আপডেট সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পেহেলগামের বর্বরোচিত হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির জরুরি বৈঠকে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার (২৩ এপ্রিল) এই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

প্রথম ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো ইন্দুস পানি চুক্তি স্থগিত। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চালু থাকা সিন্ধু পানি চুক্তি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফলে চুক্তির আওতায় পাকিস্তান যে পানি পাওয়ার কথা ছিল, সেটি আর পাচ্ছে না। এই সিদ্ধান্ত ভারত-পাকিস্তান সম্পর্কে বড় ধরনের পরিবর্তন ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন  বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান