ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরাইলের বর্বর হামলায় নিহত সাংবাদিক, হামাসের পাল্টা রকেট হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরাইলের নিষ্ঠুরতা থামছে না। সর্বশেষ রোববার ভোরে মধ্য গাজায় চালানো এক বোমা হামলায় নিহত হয়েছেন একজন সাংবাদিকসহ কয়েকজন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, খান ইউনিসের নাসের হাসপাতালের নিকটস্থ সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলি বাহিনী আচমকা বিমান হামলা চালায়। এতে প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাংবাদিক আহমেদ মনসুরকে। এ ছাড়াও আল জাজিরার ফটোগ্রাফার মাহমুদ আওয়াদ আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, আমরা দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত: হামাস

ফিলিস্তিনি বার্তা সংস্থা কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, দেইর আল-বালাহ এলাকা খালি করার নির্দেশ দেয়ার কিছুক্ষণের মধ্যেই এই হামলা চালানো হয়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে গাজার আল-আকসা হাসপাতালের কাছেও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। ওই এলাকায় যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য তৈরি অস্থায়ী তাঁবুতে হামলা চালানো হয়, যাতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিকতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

একই দিনে রাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত তিনজন ইসরাইলি আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরাইলি হামলার জবাবে এ রকেট হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে, যার বেশিরভাগই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

গাজার পরিস্থিতি দিনদিন আরও সংকটময় হয়ে উঠছে। সাংবাদিক থেকে সাধারণ মানুষ, কেউই নিরাপদ নন। বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরাইলের বর্বর হামলায় নিহত সাংবাদিক, হামাসের পাল্টা রকেট হামলা

আপডেট সময় ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

গাজা উপত্যকায় ইসরাইলের নিষ্ঠুরতা থামছে না। সর্বশেষ রোববার ভোরে মধ্য গাজায় চালানো এক বোমা হামলায় নিহত হয়েছেন একজন সাংবাদিকসহ কয়েকজন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, খান ইউনিসের নাসের হাসপাতালের নিকটস্থ সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলি বাহিনী আচমকা বিমান হামলা চালায়। এতে প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাংবাদিক আহমেদ মনসুরকে। এ ছাড়াও আল জাজিরার ফটোগ্রাফার মাহমুদ আওয়াদ আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  গাজায় যুদ্ধ-দুর্ভিক্ষ বন্ধ না হলে আলোচনা নয়: হামাসের স্পষ্ট বার্তা