ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 179

ছবি সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশার উপদ্রব। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। চলতি মৌসুমেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। আর প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ।

এমন পরিস্থিতিতে ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে স্বাস্থ্য অধিদফতরকে। মঙ্গলবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯১

ডব্লিউএইচওর পক্ষ থেকে হস্তান্তরকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৮টি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম মেশিন, ২১টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং ১ হাজার ৬০০ পিস অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম।

সভা শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “ডেঙ্গুর প্রকৃতি বদলে গেছে। এখন রোগীদের মধ্যে জটিলতা বেশি দেখা দিচ্ছে। অনেক সময় রোগীদের নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয়। এসব সরঞ্জাম ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসা ও দ্রুত সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “চলতি মৌসুমে বরগুনায় ডেঙ্গু আউটব্রেক হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে জরুরি হলো জনসচেতনতা বাড়ানো।”

অনুষ্ঠানে উপস্থিত ডব্লিউএইচও প্রতিনিধিরা জানান, বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় তারা সরকারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে পানি জমে থাকায় এডিস মশার বিস্তার বেড়েছে। এর ফলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও

আপডেট সময় ০৫:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

টানা বৃষ্টিতে রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশার উপদ্রব। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। চলতি মৌসুমেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। আর প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ।

এমন পরিস্থিতিতে ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে স্বাস্থ্য অধিদফতরকে। মঙ্গলবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন