০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 41

ছবি: খবরের কথা

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা আবারও স্পষ্ট করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত অবস্থানের প্রতি সংহতি জানিয়েই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে নিজের অবস্থান তুলে ধরেন শাহবাজ শরিফ। তিনি বলেন, সব দিক বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তাঁর ভাষায়, “আমরা বাংলাদেশের পাশে আছি। আমার মতে, এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।”

এর আগে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানো হয়। এরপর থেকেই বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

রাজনৈতিক বৈরিতার কারণে গত ১৩ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়নি। এমনকি পাকিস্তান কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলেও ভারতের অংশগ্রহণে সেগুলো ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করতে হয়েছে। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি তার উদাহরণ। ২০২৫ এশিয়া কাপে একাধিকবার মুখোমুখি হলেও মাঠের খেলাধুলার চেয়ে রাজনৈতিক আলোচনা বেশি প্রাধান্য পেয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। আইসিসিকে এ বিষয়ে কী জানানো হয়েছে, তাও পরিষ্কার নয়। তবে শাহবাজ শরিফের মতে, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখাই উচিত। তিনি বলেন, “খেলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়। টি–টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে খেলব না—এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।”

এদিকে পাকিস্তান সরকারের ঘোষণার পর আইসিসি উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল হতে পারে। একটি ম্যাচের বাজারমূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার কোটির বেশি। শুধু ১০ সেকেন্ডের বিজ্ঞাপন থেকেই বড় অঙ্কের রাজস্ব ঝুঁকিতে পড়বে। এতে সম্প্রচারকারী প্রতিষ্ঠানসহ বিসিসিআই ও পিসিবির বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান

আপডেট সময় ১২:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬