০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’ শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কোন কোন এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের ভবিষ্যৎ কি হবে? গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফি পুত্র সাইফ আল-ইসলাম

নীহা: ‘রোম্যান্সে স্বাচ্ছন্দ্য, নতুন গল্পের অপেক্ষায়'”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 160

ছবি সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত নাটক ‘মন দুয়ারি’, যেখানে তিনি প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন। রোম্যান্টিক ঘরানার এই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এরপর থেকেই দর্শকের আগ্রহ বাড়তে থাকে এ জুটির নতুন নাটক দেখার জন্য। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন ফের তাঁদের নিয়ে নির্মাণ করেন নাটক ‘মেঘ বালিকা’, যা গত ঈদে মুক্তি পায়। নাটকটি মুক্তির পর নীহা জানান, তিনি আরও বেশি সাড়া পাচ্ছেন।

নীহা বলেন, “আমার মনে হয়, দর্শক আমাকে রোম্যান্টিক কাজে পছন্দ করেন। পরিচালকেরা আমাকে রোম্যান্টিক কাজে চান, এবং আমি নিজেও এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিজ্ঞতা আরও বাড়ানোর পর আমি ভিন্ন ধরনের গল্পে কাজ করতে চাই।”
এদিকে, নীহা জানান, খুব শিগগিরই তার অভিনীত আরও দুটি নাটক মুক্তি পাবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

নীহা: ‘রোম্যান্সে স্বাচ্ছন্দ্য, নতুন গল্পের অপেক্ষায়'”

আপডেট সময় ১২:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫