০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান

২০২৫ ‍সালের নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 132

দেশের সকল সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সাপ্তাহিক দুদিন (শুক্র এবং শনিবার) ছুটি ছাড়াও মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।

গত সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে ২০২৫ সালের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় প্রকাশিত থাকা দীর্ঘ ছুটিগুলো –

রমজান ও ঈদুল ফিতর – রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে, যা ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটির সঙ্গে মিলিয়ে টানা ২৮ দিন চলবে। এই দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে। 

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ – ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন থেকে আর চলমান থাকবে ১৯ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার মোট ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ আরও বেশ কয়েকটি ছুটি পড়বে।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবসে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

নিউজটি শেয়ার করুন

২০২৫ ‍সালের নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ

আপডেট সময় ০৭:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪