০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 117

ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২১ জুন) দুপুরে এই সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম জানান, “শিক্ষার্থীরা দ্রুত নতুন হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এর মধ্যেই পুরোনো একটি ছাত্রাবাসকে ‘বসবাসের অনুপযোগী’ ঘোষণা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবুও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন।”

তিনি আরও বলেন, “ছাত্রদের বারবার সরে যেতে বললেও তারা অনুপযুক্ত ভবনেই থাকছেন। এতে নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অধ্যক্ষ জানান, প্রতিবছর নতুন এমবিবিএস শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার প্রচলন থাকলেও এ বছর শিক্ষার্থীরা তা বর্জনের ঘোষণা দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করেছে।

এই পরিস্থিতির পেছনে কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ কামরুল আলম। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষাকার্যক্রম স্থগিত থাকবে এবং কলেজ খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

শিক্ষার্থীদের আবাসন সংকট এবং প্রশাসনের সঙ্গে টানাপড়েনের জেরে দেশের শীর্ষ মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেল। আন্দোলন ও প্রশাসনিক সিদ্ধান্তের দ্বন্দ্বে ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

আপডেট সময় ০৫:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫