ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

এবারের বাজেট আকারে বড় নয়, কিন্তু বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 395

ছবি সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অহেতুক বড় করা হবে না, বরং বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেটে উন্নয়ন খাতে অপ্রয়োজনীয় প্রকল্পের ঠাঁই হবে না, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত বাজেট আলোচনা সভায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। সেখানে অর্থনীতির বর্তমান সংকট, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার সঙ্গে অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে সক্ষম হয়েছে, তবে দীর্ঘমেয়াদে অপচয় রোধ ও কাঠামোগত সংস্কার জরুরি।

আরও পড়ুন  আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগই অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, শুধু বাজেটের আকার বাড়ানোই সমাধান নয়, বরং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। গৃহস্থালি শ্রমের অর্থনৈতিক স্বীকৃতি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক বৈষম্য কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাজেটে প্রাধান্য পাবে।

তিনি জানান, এমন একটি বাজেট করা হবে, যা কোনো রাজনৈতিক সরকার পরিবর্তনের পরেও টিকিয়ে রাখতে বাধ্য হবে। সামাজিক নিরাপত্তা খাতে সুবিধাভোগীদের ভাতা বাড়ানো হবে, যাতে নিম্নআয়ের জনগোষ্ঠী অর্থনৈতিক সুরক্ষা পায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

এনবিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের কাজ শুরু হবে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আগামী অর্থবছরের বাজেট হবে এমন, যা দেশকে টেকসই অর্থনীতির দিকে এগিয়ে নেবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে আরও দৃঢ় হবে। সেই লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে, যাতে দেশের অর্থনীতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। সরকারের পরিকল্পনা হলো, উন্নয়ন ব্যয় যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা।

নিউজটি শেয়ার করুন

এবারের বাজেট আকারে বড় নয়, কিন্তু বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অহেতুক বড় করা হবে না, বরং বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেটে উন্নয়ন খাতে অপ্রয়োজনীয় প্রকল্পের ঠাঁই হবে না, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত বাজেট আলোচনা সভায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। সেখানে অর্থনীতির বর্তমান সংকট, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার সঙ্গে অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে সক্ষম হয়েছে, তবে দীর্ঘমেয়াদে অপচয় রোধ ও কাঠামোগত সংস্কার জরুরি।

আরও পড়ুন  জনগণের প্রয়োজনেই হোক উন্নয়ন, নয় অপ্রয়োজনীয় প্রকল্প: অর্থ উপদেষ্টা