ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির গতি অনুযায়ী কর: করের আওতায় বৈদ্যুতিক যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক মোটরযানের ক্ষেত্রেও ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপের প্রস্তাব রাখা হতে পারে।

রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও বিলাসবহুল ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুন  বাজেটে কালো টাকায় বিনিয়োগের সুযোগ বন্ধের আহ্বান সিপিডির

প্রস্তাব অনুযায়ী, ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি ক্ষমতার ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর বর্তমান ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হতে পারে। ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ সিসি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে এ কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এছাড়া ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ সিসি ক্ষমতার গাড়ির অগ্রিম আয়কর ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। ৪ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য অগ্রিম আয়কর ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে এসব যানবাহনের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এ করের পরিমাণ ৩০ হাজার টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, উচ্চমূল্যের ও অধিক ক্ষমতাসম্পন্ন যানবাহনের ওপর করের হার পুনর্নির্ধারণের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি কর কাঠামোয় ভারসাম্য আনার লক্ষ্য নিয়েই এ প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাড়ির গতি অনুযায়ী কর: করের আওতায় বৈদ্যুতিক যান

আপডেট সময় ০৪:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক মোটরযানের ক্ষেত্রেও ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপের প্রস্তাব রাখা হতে পারে।

রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও বিলাসবহুল ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুন  অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করছে চীন, ৫ শতাংশ উন্নতির আশা