ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

তিন দিনের ঢাকা সফরে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 83

ছবি সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় মার্কিন উচ্চপর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধিদল মঙ্গলবার (৫ মে) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছে।

আগামী ৭ মে পর্যন্ত চলা এই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চ।

আরও পড়ুন  ইসরায়েলি আগ্রাসনের মাঝেও লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কোনো মার্কিন বাণিজ্য প্রতিনিধির এটিই প্রথম ঢাকা সফর বলে জানা গেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা এবং ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ বাস্তবায়নের গতি ত্বরান্বিত করাই এই সফরের মূল লক্ষ্য।

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি করবে। এছাড়া বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সরকারের একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

আলোচনার কেন্দ্রে থাকবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ঘাটতি হ্রাস, মার্কিন কৃষিপণ্য ও জ্বালানি আমদানির প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং চুক্তির নীতিগত অগ্রগতি।

চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, তুলা ও ভুট্টাসহ উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য আমদানির অঙ্গীকার করেছে। পাশাপাশি আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানির পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

এর পাশাপাশি মার্কিন পণ্যের বাজার প্রবেশ সহজ করতে বাংলাদেশ বেশ কিছু অশুল্ক বাধা কমানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন মান অনুযায়ী তৈরি গাড়ি আমদানি গ্রহণযোগ্য করা, এফডিএ-অনুমোদিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের আমদানি সুবিধা বৃদ্ধি এবং পুনর্নির্মিত পণ্যের ওপর বিদ্যমান আমদানি নিষেধাজ্ঞা শিথিল করা।

নিউজটি শেয়ার করুন

তিন দিনের ঢাকা সফরে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

আপডেট সময় ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬